শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউ কে বিডি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

১৩ এপ্রিল বৃহস্পতিবার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর শমশেরনগর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ছিন্নমূল ও শারিরিক প্রতিবন্ধীদেরকে নিয়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে “সবাই মিলে ইফতার” অনুষ্ঠিত হয়েছে ।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের পরিচালনায় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ সংবাদকর্মী, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সরোয়ার আহমদ।

অন্যান্যদের মধ্যে অনলাইন প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শ. ই. সরকার জবলু, ‘আমার গৌরব ফাউন্ডেশন’ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আলতাফুর রহমান, অনলাইন প্রেহক্লাব এর সহ-সভাপতি মামুনুর রহমান চৌধুরী মসু , দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি, এম এ কাইয়ুম সুলতান, এছাড়াও অনলাইন প্রেসক্লাব এর প্রচার সম্পাদক রাকেল আনসারী, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আলম রনি, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তারসহ উপস্থিত ছিলেন ।

অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন জানান, মূলত লৌকিকতার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধনী-গরিব ভেদাভেদ না করে, একই জায়গায়, একইভাবে, একই ধরনের খাবার এর মাধ্যমে সবাই মিলে ইফতারের উদ্দেশ্যে এই আয়োজন।  তাই আয়োজনটিতে শহরের চিহ্নমূল ও শারীরিক প্রতিবন্ধীদের আমন্ত্রণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102