

এম সি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সিলেট সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক এ এ এম রিয়াজ এম সি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত ১২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: আব্দুর রহমান বি পি এ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রাপ্তির খবর জানানো হয়।
এম সি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় এ এ এম রিয়াজ কে অভিনন্দন জানিয়েছেন এম সি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জনাব ড. আলা উদ্দিন খান এবং উক্ত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক প্রভাষক এবং বর্তমানে যুক্তরাজ্যের আবসক্রস একাডেমি এবং কলেজের শিক্ষক শিক্ষাবিদ জামাল আহমেদ।
বিবৃতিতে প্রফেসর ড. আলা উদ্দিন খান বলেন, প্রফেসর এ এ এম রিয়াজ তার মেধা, মনন ও নেতৃত্বে মুরারিচাঁদ কলেজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এটা তার বিশ্বাস।
জামাল আহমেদ তার বিবৃতিতে বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এটি একটি সু-যোগ্য অবস্থান যাহা প্রফেসর এ এ এম রিয়াজ স্যারের প্রাপ্য । শিক্ষকতা পেশায় তার ধৈর্য্য এবং শিক্ষার্থীদের সাথে পেশাদারিত্বের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি অনন্য ।
এমসি কলেজ একজন অধ্যক্ষ হিসাবে তার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাবে এবং শিক্ষার ম্যান উন্নয়নে তার এই নিয়োগদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এই দুই শিক্ষাবিদ তাদের বিবৃতিতে উল্লেখ করেন।