শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ছাতকে

এক্স-ক্যাডেটস (বেকা)’র ইঁফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে এক্স-ক্যাডেটস (বেকা) সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেকা’র সুনামগঞ্জ ইউনিটের সাবেক উপদেষ্টা, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক মরহুম শওকতুল হামান চৌধুরী ও এক্স-ক্যাডেট, বেকা’র সুনামগঞ্জ ইউনিটের যুগ্ম সম্পাদক মরহুম লায়েক মিয়া স্মরণে মঙ্গলবার বিকেলে শহরের চিলিস রেষ্টুরেন্টে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে বেকা’র ৪১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম  সাইদকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বেকা’র সুনামগঞ্জ জেলা ইউনিটের সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে ও শিক্ষক, এক্স-ক্যাডেট পাবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও স্মরণ সভায় বক্তব্য রাখেন, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আজাদ, প্রাক্তন প্রভাষক আনোয়ার হোসেন, এনআরবিসি ব্যাংক কর্মকর্তা জাফর আহমদ, সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাইদ আলী, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী আবুল হাসান, সংবর্ধিত অতিথি রফিকুল ইসলাম সাইদ প্রমূখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এক্স-ক্যাডেট সার্জেন্ট মৃদল দাস,  এক্স-ক্যাডেট সার্জেন্ট পাভেল অভি। এসময় অন্যান্যদের মধ্যে সুনামগঞ্জ ইউনিট বেকার সাংগঠনিক সম্পাদক শাফাতুর রহমান চৌধুরী, শিক্ষক, এক্স-ক্যাডেট তমাল পোদ্দার, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ব্যবসায়ী নজমুল হোসেন, সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,  এনটিভি সিলেট স্টাফ রিপোর্টার, এক্স-ক্যাডেট মারুফ আহমদ, সাংবাদিক আমিনুল আজির, আমির আলী, সেলিম মাহবুব, জাহাঙ্গীর আলম মেহেদী, বেকার সদস্য আব্দুল মমিন, কামাল হোসেন, মোরসালিন রানা, এক্স-ক্যাডেট জিয়াদুল হক পাপ্পু, তাপসী চন্দ, বেকার মহিলা সম্পাদিকা পান্না বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার  শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলওয়াত করেন এক্স-ক্যাডেট নুর উদ্দিন। ইফতার মাহফিল পূর্ব দোয়া পরিচালনা  করেন প্লাজা মসজিদের মোয়াজ্জিন জুবায়ের আহমদ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102