বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পেন্টাগন

গোপন নথি ফাঁস নিরাপত্তার জন্য গুরুতর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেন যুদ্ধ, চীন ও মার্কিন মিত্রদের বিষয়ে প্রতিরক্ষা বিভাগের গোপন নথি ফাঁস হওয়া নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে জানিয়েছে পেন্টাগন। নথিপত্র ফাঁস হওয়ার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস মেঘার সাংবাদিকদের বলেন, ফাঁস হওয়া তথ্যে বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা রয়েছে। এই ধরনের তথ্য কিভাবে ছড়ায় তা পর্যবেক্ষণে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

নথিগুলো সঠিক কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি মেঘার। তবে, নথির কিছু অংশ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

গত সপ্তাহে ফাঁস হওয়া নথিগুলোতে ইউক্রেনের যুদ্ধের পরিকল্পনা, সমরাস্ত্রের পরিমাণ, হতাহতের সংখ্যার পাশাপাশি চীন ও মার্কিন মিত্রদের সম্পর্কে সংবেদনশীল তথ্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধ প্রস্তুতি ও সাজ-সরঞ্জামের তথ্য রুশ বাহিনীর হাতে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছে কিয়েভ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও টেলিগ্রামে নথিগুলো প্রথম প্রকাশ পায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102