মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

আগামী এক সপ্তাহ বৃষ্টি হবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

প্রচণ্ড দাবদাহে ত্রাহি ত্রাহি রব উঠেছে। তার ওপর রমজানে এই দাবদাহ রোজাদারদের কষ্ট আরো দ্বিগুণ করেছে। কিন্তু এই দাবদাহ খণ্ডাবে কখন?

প্রশ্ন সবার।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে কমছে না এই দাবদাহ। তারা পূর্বাভাসা দিয়েছেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী সাত-আটদিন বৃষ্টির সমূহসম্ভাবনাও নেই।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এই নিয়ে টানা নয়দিন দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ তাপমাত্রা আরো বাড়বে বলে জানানো হয়েছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

১৪-১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা ৩৫- ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102