মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

তেঁতুলিয়ায়

ট্রাকের ধাক্কায় মোটর সাঁইকেল আরোহী নিহত

তেঁতুলিয়ায় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

 

তেঁতুলিয়া উপজেলার ভেরসা ব্রিজ সংলগ্ন মহাসড়ক এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম তারেক (৩০) নামে এক মোটরবাইক আরোহী নিহত হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বুড়াবুড়ি বাজার সংলগ্ন পঞ্চগড় – বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল ইসলাম তারেক উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুল পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,সাইফুল পঞ্চগড় থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাংলাবান্ধা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাককে পাশ কাটতে গিয়ে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। পরে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক পালিয়ে যায়।

এ ব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হলেও চালক পলাতক রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102