বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

আইপিএল খেলতে আজ কলকাতায় যাবেন লিটন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস।

রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এক ফ্লাইটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি।

১৪ এপ্রিল ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। সেদিন থেকে ইনফর্ম লিটনকে ড্রেসিংরুমে পাওয়ার আশা করছে নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা আগামীকাল (রবিবার) বিকেল পর্যন্ত আহমেদাবাদে আছি। তাই সে (লিটন) সরাসরি কলকাতায় আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের পরবর্তি ম্যাচেই সে বিবেচিত হবে।’

লিটন অবশ্য পুরো আসর খেলতে পারবেন না। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মের আগেই দেশে ফিরবেন লিটন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102