বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

বিশ্বের সর্ব বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্ব বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব। দেশটির সুমাত্রার দ্বীপের পাদাং শহরে গত সোমবার ৮ হাজার রোজাদারের জন্য ১২০০ মিটার দীর্ঘ ওই ইফতারির টেবিল বসানো হয়। খবর আরব রিউজের।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী এবং জাকার্তায় নিযুক্ত সৌদি কূটনীতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন, পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ, সৌদি দূতাবাসের ধর্মবিষয়ক অ্যাটাচে আহমেদ বিন হামজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান, ইসলামিক সংস্থার নেতা এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ বলেন, এই ইফতার মাহফিলের বিষয়টি রেকর্ডের জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। তিনি এ বিশাল ইফতার পার্টি আয়োজনের জন্য সৌদির বাদশাহ সালমান এবং মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102