রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বান্দরবানে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, নিহত ৮

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

৮ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান।

ওসি আবদুল মান্নান জানান, দুপুর সাড়ে ১২টায় স্থানীয়দের দেয়া তথ্যে খামতাং পাড়ায় গিয়ে ৮ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তা এখনো জানা যায়নি।

অপরদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তাদের ফেসবুক পেজে নিহত সাতজনের নাম প্রকাশ করেছে।

তারা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। সবাই খামতাং পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে সংগঠনটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102