বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরে উন্নয়ন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরে উন্নয়ন হচ্ছে। তিনি ধর্মপ্রাণ মুসলিম ও আলেম-ওলামাদের জন্য সারা দেশে মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন অনুদানও দিচ্ছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) আওয়ামী ওলামা লীগের ১ম ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ সফল করার লক্ষ্যে রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন স্পিকার। এসময় তিনি ত্রি-বার্ষিক সম্মেলনের সাফল্য কামনা করেন এবং ওলামা লীগকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী ওলামা লীগের সর্বস্তরের সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য, গণ্যমান্য ব্যক্তিরাসহ গণমাধ্যমকর্মীরা। সূত্র : বাসস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102