শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপ্রতির যুক্তরাষ্ট্রে বাড়ি

এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ১৮ জুন

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন যুক্তরাষ্ট্রে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামি ১৮ জুন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।

গত বছর ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102