সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

হালকা বৃষ্টির পূর্বভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-একটি স্থানে গত ২৪ ঘণ্টার মতো বৃহস্পতিবারও (৬ এপ্রিল) হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চার জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়া ও ডিমলায়। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এ সময় শ্রীমঙ্গলে ১৭ ও সিলেটে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রামের সন্দীপ ও কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় গরম ক্রমেই বাড়ছে। গরমে কষ্ট পাচ্ছেন রোজাদাররা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান মনোয়ার হোসেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102