শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

দেশে চলমান মৃদু তাপপ্রবাহ বা দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন গরমের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।  সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও রাতের অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এই তাপপ্রবাহ সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনেও এই তাপপ্রবাহ বৃদ্ধি পাবে বলে জানয়েছে আবহাওয়া অফিস। যার অর্থ গরমের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

মঙ্গলবার দেশে সিলেটে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ডিমলা ও রাজারহাটে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102