শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিলেন সাবের হোসেন চৌধুরী

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত কূটনৈতিক পাসপোর্ট ছেড়েছেন জাতীয় সংসদের সিনিয়র সদস্য সাবের হোসেন চৌধুরী। গত মঙ্গলবার নিজের ব্যবহার করা কূটনৈতিক পাসপোর্টটি বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

আজ বুধবার মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগ পাসপোর্টটি বাতিলের সরকারি আদেশ জারি করে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকে সরকারি আদেশের (জিও) একটি অনুলিপি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে আদেশটি মন্ত্রণালয়ের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়। তবে ঠিক কী কারণে তিনি এতদিনের ব্যবহার করা কূটনৈতিক পাসপোর্টটি ত্যাগ করলেন তা জানা সম্ভব হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগের সহকারী সচিব জি. এম. ইফতেখার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে (জিও) উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সংসদ (১৮২ ঢাকা-৯) নিজের অধিকারে থাকা কূটনৈতিক পাসপোর্ট, যার নম্বর D-00010893 বাতিলের আবেদন করেন। সেই সঙ্গে তিনি তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করার জন্য অনাপত্তি সনদ (এনওসি) NOC প্রদানের আর্জি জ্ঞাপন করেন।

সাবের হোসেন চৌধুরীর আবেদন যার স্মারক নম্বর SSKA/182-Dhaka-09/2023/0078 এর পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পাসপোর্টটি বাতিল করা হয়। একই সঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করতে অনাপত্তি জ্ঞাপন করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102