বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

পদ্মা সেতুর ঋণের ১ম ও ২য় কিস্তি পরিশোধ

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা সরকারকে পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ হিসাবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102