শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ব্যালট পেপারে ভোট

তথ্যমন্ত্রীর আশা, ভয় কাটিয়ে নির্বাচনে অংশ নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোটগ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বিএনপির ভয় কাটবে এবং দলটি নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর মতো নির্বাচনে ইভিএম পদ্ধতির প্রস্তাব করেছিল আওয়ামী লীগ। বিএনপিসহ অন্য বেশ কিছু দল ইভিএমে আপত্তি জানিয়েছিল। দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন সব আসনে ব্যালটের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এটি অনেকটা বিরোধী দলের দাবি মেনে নেওয়ার মতোই।

তথ্যমন্ত্রী বলেন, ‘সুতরাং আগামী নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আমি দেখতে পাই না। প্রকৃতপক্ষে বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। তাই তারা নির্বাচন থেকে দূরে থাকতে চান। নির্বাচন কমিশন যেহেতু তাদের দাবি অনুযায়ী ব্যালটে নির্বাচন দেবে। আশা করি, তারা ভীতি কাটিয়ে নির্বাচনে অংশ নেবেন।’

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত ‘মাহে রমজানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

uuuu

রমাজান মাসে দ্রব্যমূল্যের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রমজান, ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবের সময় যখন অন্য দেশে দ্রব্যমূল্য কমানো হয়। তখন আমাদের দেশের অনেক ব্যবসায়ী আগ্রাসী রূপ ধারণ করেন। তারা পণ্যের মূল্য বাড়িয়ে দেন। এ অবস্থা মোকাবিলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সক্রিয় হয়েছে। মানুষের সুবিধার্থে সরকার রমজানে স্বল্পমূল্যে নিত্যপণ্য সরবরাহের ব্যবস্থা নিয়েছে।’

মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। ২০০৮ সালের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের যে ইসলামি দলগুলো আমাদের সঙ্গে ছিল। তাদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করার পথ আরও সুগম হবে।

সভাপতির বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আমরা পদ-পদবীর আশায় নয়, দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করি। সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে নীতি-নৈতিকতার চর্চা করতে হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব শায়খুল হাদীস মনিরুজামান রাব্বানীর সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওর্য়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা আল্লামা রুহুল আমিন খান উজানভি, চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফী, ইসলামি গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল, ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্সের সভাপতি নুরুল ইসলাম খান, তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান, নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, বাংলাদেশ সুপ্রিম পার্টির সাংগঠনিক সচিব আবুল কালাম আজাদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102