বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সাবেক প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের ম্যানহাটান আদালতে পৌঁছার পর গ্রেফতার করা হয় তাকে।

নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিএ কার্যালয়ে তিনি আত্মসমর্পণ করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, আত্মসমর্পণের তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন ট্রাম্প।

খবরে বলা হয়েছে, গ্রেফতারের পর ট্রাম্পের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে। তবে ছবি তোলা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পরে তাকে আদালত কক্ষে নিয়ে অভিযোগ পড়ে শোনানো হবে। একই ভবনে আদালত অবস্থিত। আদালতে হাজির করার আগে অল্প কিছু সময় ডিএ কার্যালয়ে অবস্থান করবেন তিনি। গ্রেফতার থাকা অবস্থায় তাকে হাতকড়া পরানো হবে না। তবে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের পাহারায় থাকবেন।

ট্রাম্প টাওয়ার থেকে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে যাওয়ার পথে ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, লয়ার ম্যানহাটন,কোর্ট হাউজের দিকে যাচ্ছি। খুব পরাবাস্তব মনে হচ্ছে–তারা আমাকে গ্রেফতার করতে যাচ্ছে। আমেরিকায় এমনটি ঘটছে বিশ্বাস করতে পারছি না।

১১টি গাড়ির শোভাযাত্রা নিয়ে স্থানীয় সময় ১টা ৩০ মিনিটের দিকে ডিএ কার্যালয় ও আদালত ভবনে পৌঁছান তিনি। ভবনে প্রবেশের সময় তিনি সম্মুখের দরজা দিয়ে প্রবেশ করেননি।

আদালতে হাজিরা দিতে সোমবার ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে পৌঁছান রিপাবলিকান নেতা। রিপাবলিকান মিত্র, রাজনৈতিক উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল ও আইনজীবী দলের সঙ্গে মঙ্গলবার সকাল কাটিয়েছেন ট্রাম্প।

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ এ পর্যন্ত অস্বীকার করে আসছেন ট্রাম্প। সোমবার আবারও একই কথা বলেছেন রিপাবলিকান পার্টির এই নেতা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102