বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আজ তিন ফাইনাল : কোপা, ইউরো আর উইম্বলডন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: ক্রীড়াঙ্গনের স্মরণীয় এক দিন হতে যাচ্ছে আজ রোববার। একই দিনে মাঠে গড়াতে যাচ্ছে তিন ফাইনাল-কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপ আর উইম্বলডন।দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা কোপা আমেরিকার ফাইনালে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনা।এদিনই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে ১৯টি গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচ লড়বেন ইটালির মাতেও বেরেত্তিনির সঙ্গে।আর বাংলাদেশ সময় রাত একটায় ইউরোপের সবচেয়ে বড় ফুটবল টুর্মামেন্ট উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা লড়াই হবে দুই পরাশক্তি ইংল্যান্ড আর ইতালির।কোন লড়াইয়ে কে হাসে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102