

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের আজীবন সদস্যদের নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পল্টন চায়না টাউনের ২২ তলায় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ক্যাপ্টেন মিজানুর রহমান ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন সোহেল, সাইদুল হক চৌধুরী, ইন্তেসার চৌধুরী, ইমন, জমসেদ খান, সালাম, ব্যারিস্টার সাদেক , ব্যারিস্টার শীলা, ব্যারিস্টার ফয়েজ, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, রুবেল ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার হোসেন শিপলু। মোনাজাত করেন সাইদুল হক চৌধুরী। এসময় সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। আগামীতে সিলেটের রেল যোগাযোগের উন্নতি না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতারা। রেলমন্ত্রীর মিথ্যা আশ্বাসের সমালোচনা করে অতিথিরা।
পরে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয় রাস্তায়।
নিউজ /এমএসএম