মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট

পুরনো ফরমেটে সাংবাদিকতা আর নয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

৪০ বছর আগের বিজনেস প্ল্যান দিয়ে আজকের সাংবাদিকতা চলবে না। এখন কৌশলগত সাংবাদিকতা যুক্ত হচ্ছে। পুরনো ফরমেটে সাংবাদিকতা আর নয়, নিত্য নতুন ফরমেটের দিকে যেতে হবে। এর জন্য ডিজিটাল অবকাঠামো, স্মার্ট গভর্নেন্স, টেকসই পরিবেশ, ডিজিটাল লিটারেসির সঙ্গে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার আর স্মার্ট সমাজ- এই চারটি বিষয় সামনে রেখেই ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মিত হবে।

সোমবার (৩ এপ্রিল) সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউটের সভাকক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে’ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ফায়জুল হক। অন্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। সেমিনারের পরিচালক মোহা: আব্দুস সালাম ওই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন। মুক্ত আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ শারমিন, কলামিস্ট হিরেন পণ্ডিতসহ অন্যরা। গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) নজরুল ইসলামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। এ সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধে ‘স্মার্ট সিটিজেন: ডিজিটাল লিটারেসি, তথ্য প্রবেশাধিকার, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণ’, ‘স্মার্ট সোসাইটি: এর মধ্যে রয়েছে ডিজিটাল অবকাঠামো’, ‘স্মার্ট গভর্নেন্স, টেকসই পরিবেশ, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টি’, ‘স্মার্ট ইকোনমি: স্টার্টআপ, চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি এবং অবকাঠামো’, ‘স্মার্ট গভর্নমেন্ট : ডিজিটাল ট্রান্সফরমেশন, ওপেন ডেটা, অটোমেশন, সিটিজেন এনগেজমেন্ট, উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এবং সাইবার নিরাপত্তা’ বিষয়ে আলোচনা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102