শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক শিক্ষকদের সিটি করপোরেশনে বদলি শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের অন্যন্যা জায়গা থেকে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি কর্পোরেশনে বদলি ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক আদেশে এ তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়, ৪-৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। ৭-৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১০ এপ্রিল বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আর ১১ থেকে ১২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

এতে বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

বদলির শর্তে বলা হয়, যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত বছরের ২২ ডিসেম্বর জারিকৃত সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ পরবর্তী তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

উল্লেখ্য, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয়, বিধায় কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই।

উল্লিখিত সময়সূচি মোতাবেক ও শর্তসমূহ প্রতিপালনপূর্বক ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকদের অন্যান্য জায়গা থেকে সিটি কর্পোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি কর্পোরেশন অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102