মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

পঞ্চগড়ে পুলিশের হাতে

ইয়াবা সহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে ৩৮ পিচ ইয়াবা সহ দেলোয়ার (৪৬) ও আলম হোসেন (৩৫) ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়,পঞ্চগড় থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে সদর থানার এসআই মোঃ মাসুদ রানার নেতৃত্বে এস আই হ্যামলেট বর্মণ, এএস আই সরিফুল ইসলাম ও কনষ্টেবল মোঃ মনিরুজ্জামান থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ০৭ নং হাড়িভাসা ইউপির ফুটকিপাড়া গ্রামস্থ মোঃ দেলোয়ার হোসেন এর গরুর খামারের ভিতরে অভিযান পরিচালনা করে ৩৮ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘঠনায় দেলোয়ার হোসেন (৪৬) পিতা- মোঃ হান্নান @ হানিফ, সাং- ফুটকিপাড়ার, থানা পঞ্চগড় সদর , জেলা- পঞ্চগড় ও মোঃ আলম হোসেন(৩৫), পিতা- মোঃ নিজাম উদ্দিন, সাং- পাহাড়বাড়ী, থানা পঞ্চগড় সদর , জেলা- পঞ্চগড়কে গ্রেফতার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102