বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

ইনজুরিতে টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

ইনজুরিতে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে শুরু হবে একমাত্র টেস্টটি। তার আগে এমন দুঃসংবাদ অবশ্যই বাংলাদেশ শিবিরের জন্য খারাপ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন।

জানা গেছে তিনি সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তিনি। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। তবে সূত্র জানিয়েছে, সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।

বিসিবির মেডিকেল বিভাগের একজন বলেন, তাসকিনের সাইড স্ট্রেইনে একটু ব্যথা আছে। এত সিরিয়াস কিছু নয়। কিন্তু ম্যাচ খেললে আরেকটু বাড়তে পারে। এজন্য সতর্কতা হিসেবে মিরপুর টেস্টে তাসকিন থাকছে না।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজের ৩ ম্যাচের ২ ইনিংসে বল করে নেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে হন সর্বোচ্চ উইকেটশিকারী, এছাড়া হয়েছেন সিরিজসেরা।

চোটের জন্যই তিনি সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছিলেন তাসকিন। এর আগে সাত মাস ইনজুরির কারণে টেস্ট খেলা হয়নি তার। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগ হলেও ফের বাগড়া দিল ইনজুরি।

এখন পর্যন্ত দেশের হয়ে ১২টি টেস্ট ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ২৬ উইকেট। আইরিশদের বিপক্ষে তাসকিনের জায়গা নিতে পারেন রেজাউর রহমান রাজা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102