শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

জাপার ইফতার

এক টেবিলে ভারত-চীন-যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন ১৮ দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা এবং সুশিল সমাজের প্রতিনিধিরা।

রবিবার (২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার পার্টি ও নৈশভোজের আয়োজন করে জাতীয় পার্টি।

ইফতার অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের প্রভাবশালী কূটনীতিকদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদের প্রধান রিরোধী দলের আমন্ত্রণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা দীর্ঘদিন পর একমঞ্চে বসেন।

ইফতার মাহফিলে দলের পক্ষে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ (এমপি), এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অনেকে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, সিঙ্গাপুর কনস্যুলার শ্যালে পিলাই কোহা, কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি, ইরান রাষ্ট্রদূত আবদুস সালাম সাদ্দাম মোহাইসেন, সুইজারল্যান্ড ডেপুটি রাষ্ট্রদূত সুজানি মুহিলার, চায়না রাষ্ট্রদূত ইয়ো ওয়েনসহ অনেকে।

এ ছাড়া শিক্ষাবীদ অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সু-শাসনের জন্য নাগরিক সুজন’র সম্পাদক বদিউল আলম মজুমদার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএসএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই, পবিত্র এই মাহে রমজানে সবার শুভ বুদ্ধির উদয় হোক। আমরা যেন এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহঅবস্থান করতে পারি।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102