শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে

সুবিধাবঞ্চিত পরিবারের পাশে ইনার হুইল ক্লাব

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন
খাদ্যপণ্যের দাম বৃদ্ধির সময়ে বিশেষ করে এই পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিতদের পাশে দাড়ালো ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল ইনার হুইল ক্লাবের উদ্যোগে গতকাল (১ এপ্রিল) পল হ্যারিস রোটারি হাই স্কুলে সুবিধাবঞ্চিত কিছু পরিবারের মাঝে ইফতার ও সেহরির জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ডা: পুষ্পিতা খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রীতি রায় ও আরতী বালা পাল, সাধারণ সম্পাদক ইন্দিরা আচার্য আঁখি, কোষাধ্যক্ষ সোমা দাশ, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কান্তা ধর চৌধুরী, দিল আফরোজ রুহেন, রহিমা বেগম, রোকসানা খানম, শামসুন্নাহার খান বৃষ্টি, সুকন্যা দে, সানজিদা আক্তার প্রমূখ সহ শ্রীমঙ্গলের অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে, শ্রীমঙ্গলের সুবিধাবঞ্চিত প্রায় ৩৫ টি পরিবারের দৈনন্দিন জীবন সংগ্রামের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তাদের হাতে তুলে দিয়েছে। উল্লেখ্য, এসব পরিবার এমন পর্যায়ে রয়েছে যে, তারা সইতেও পারে না কারো কাছে বলতেও পারে না। অথচ তাদের খোঁজ কেউ রাখেও না। সমাজে এরাই বেশি বঞ্চিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102