শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সিলেটে

সম্প্রীতির সৌজন্যে ইফতার বিতরণ

শহিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেটে সম্প্রীতির সৌজন্যে ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন উদ্যোগে শুক্রবার (৩১ মার্চ) বিকালে সিলেট মহানগরীর বাগবাড়ীস্থ জামিআ ফারুক্কিয়্যাহ এর শিক্ষার্থী, পথ শিশু, ছিন্নমূল, গরীব অসহায়দের মাঝে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের দুই উপদেষ্টা ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম‌্যান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল ও যুক্তরাজ্য লন্ডন টাওয়ার হেলমেটস এর সাবেক স্পিকার, সিলেটের কৃতি সন্তান কাউ‌ন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে গরীব, অসহায়, এতিম ও প্রতিবন্ধী রোজদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান এবং জালালাবাদ লিভার ট্রাস্টে চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ফ্রেন্ডস অব বাংলাদেশ, আসাম চ্যপ্টারের সাধারন সম্পাদক ড. সৌমেন ভারতীয়া, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আসাম চ্যাপ্টারের সাধারন সম্পাদক অমরেষ কান্তি রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ক্লিনিক‌্যাল রিসার্চ ওর্গানাইজেশনের এমডি হেলাল উদ্দিন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, আব্দুল আ‌লিম আলম, সালমা বেগম সুমি, সদস্য আব্দুল মালেক, হাজেরা বেগম, রোকেয়া সুলতানা, সাইদা রেবেকা আক্তার রিয়া, আশীষ দে, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য বলেন, ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরনে মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্দেশনার প্রতি সন্মান জানিয়ে জালালবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহন করা হয়।

জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক স্বপ্নীল জানান এবারের পবিত্র মাহে রমজানে তারা এ ধরনের আরো কিছু উদ্যোগ গ্রহন করবেন। তিনি এ ধরনের উদ্যোগে পাশে থাকায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেট ও চট্টগ্রামের মধ্যে মেলবন্ধন প্রতিষ্ঠায় ফাউন্ডেশনের প্রশংসা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102