

বরিশালের হিজলা উপজেলায় শনিবার (১ এপ্রিল) হিজলা উপজেলার ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ মো: ইউনুস মিয়া, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিধ আল হাসান উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান শান্ত, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।