বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনকে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‍ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তার মধ্যে ২৭০ কোটি ডলার জরুরি ভিত্তিতে কিয়েভে পাঠানো হবে।

আইএমএফের বিবৃতিরে বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী রাশিয়ার সঙ্গে যুদ্ধরত এই দেশটির বিদ্যুৎ অবকাঠামো মেরামতের জন্য ব্যয় করা হবে জরুরি ঋণ সহায়তার এই অর্থ।

আইএমএফের এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রকল্পের আওতায় দেয়া হচ্ছে এই ‍ঋণ। কিস্তিতে তা পরিশোধের জন্য ইউক্রেনকে চার বছর সময়ও দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এই প্রথম ইএফএফ প্রকল্পের আওতয়ায় এত বড় অঙ্কের ঋণ দিচ্ছে আইএমএফ।

এর আগে ২০২২ সালের মার্চে ইউক্রেনকে ৫০০ কোটি ডলার ‍দীর্ঘমেয়াদে পরিশোধযোগ্য ঋণ দিয়েছিল আইএমএফ। পরে ওই বছর অক্টোবরে খাদ্যক্রয়ের জন্য ‘ফুড শক উইনডো’ প্রকল্পের আওতায় আরও ১৩০ কোটি ডলার ‍ঋণ দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102