রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে

ফ্যাটি লিভার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মার্চ) সিলেট শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হলো ফ্যাটি লিভার বিষয়ক সেমিনার। সেমিনার্ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান এবং জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অধ্যাপক ডা. স্বপ্নীল তার বক্তব্যে ফ্যাটি লিভারের কারন, এ থেকে লিভারে ও পাশাপাশি শরীরে অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার আশংকা, ফ্যাটি লিভারের প্রতিকার ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি স্বর্নলতা রায়ের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম, ভারতের গৌহাটির মাসিক ব্যতিক্রম এর সম্পাদক ও ফ্রেন্ডস অফ বাংলাদেশ আসাম চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক ডা. সৌমেন ভারতীয়া, সিলেট জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক গুলজার আহমেদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102