রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

আওয়ামী লীগের যৌথ সভা আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথসভা আজ শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

শুক্রবার দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যৌথ সভাটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102