রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

চিড়ার ফালুদা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

নোনতা থেকে মিষ্টি, ইফতারে নানা স্বাদের পদ থাকে। অনেকেরই বাড়িতেই অতিথিরাও আসেন। ইফতারে অতিথিকে নতুন কিছু খাওয়াতে চাইলে বানাতে পারেন চিড়ার ফালুদা। রইল প্রণালী।

উপকরণ

চিড়া: ২ কাপ

দুধ: ১ কেজি

সাবু দানা: আধ কাপ

চিনি: ১ কাপ

সেদ্ধ সিমাই: এক কাপ

ফলের টুকরো (আপেল, আঙুর, বেদানা): দেড় কাপ

পেস্তা কুচি: এক চামচ

কাঠবাদাম কুচি: এক চামচ

ফ্রুট জেলি: আধ কাপ

ভ্যানিলা আইসক্রিম: এক স্কুপ

ফুড কালার: পরিমাণ মতো

প্রণালী

প্রথমে দুধ জ্বাল দিতে বসান। ঘন হয়ে শুকিয়ে এলে তাতে সাবু এবং চিনি দিয়ে ফোটাতে থাকুন।

ফুটে এলে তাতে কাঠাবাদাম, পেস্তা কুচি এবং এক ফোঁটা ফুড কালার দিয়ে নাড়তে থাকুন।মিশ্রণটি ঘন থকথকে হয়ে এলে বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখুন।

এ বার চিড়া ধুয়ে অল্প লবণ ছড়িয়ে দুধে ভিজিয়ে রাখুন। ফালুদার সব উপকরণ তৈরি।

এ বার একটি লম্বা গ্লাস নিন। প্রথমে এক এক করে জেলি, তার পর দুধে ভেজানো চিড়া, সাবু আর দুধের মিশ্রণ আর সিমাই দিয়ে দিন। উপর থেকে আইসক্রিমের স্কুপ, জেলিকুচি, পেস্তা কুচি আর কাঠবাদাম ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102