শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার চায় সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সংবাদকর্মীরা ক্রমাগতভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হচ্ছেন বলে মনে করে সম্পাদক পরিষদ। এর ধারাবাহিকতায় এই আইনের ২৫(২), ৩১ ও ৩৫ ধারায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা এবং প্রতিবেদক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। তারা অবিলম্বে এই আইনে সংবাদকর্মীদের নামে যতগুলো মামলা হয়েছে, সেসব মামলা প্রত্যাহারের দাবি জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102