বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৫

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

মালয়েশিয়ায় অনলাইনে জুয়া পরিচালনা করার অপরাধে স্থানীয় নাগরিক ও বাংলাদেশিসহ ১৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার কুয়ালালামপুরের ক্লাং শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ (পিক্স) এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সরকারি বার্তা সংস্থা বারনামা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

মহাপরিচালক জানিয়েছে, আটক ১৫ জনের মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক। সিন্ডিকেটটি একটি স্নোকার পার্লারের গোপন কক্ষে জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। সিন্ডিকেটের প্রধান ছিলেন তিনজন ইন্দোনেশিয়ান ও একজন বাংলাদেশি প্রবাসী।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই ইন্দোনেশিয়ান মহিলার কাছে জুয়া খেলার যন্ত্র জব্দ করা হয়। তারা এই যন্ত্র পরিচালনার কাজে কর্মরত ছিলেন। তাদের কোনো বৈধ কাজের ভিসা ছিল না। এছাড়া অভিযানে ছয় বাংলাদেশি, একজন নেপালি এবং একজন ইন্দোনেশিয়ান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে ৪৬টি কম্পিউটার, ৩৭টি পাসপোর্ট এবং নগদ ১ লাখ ১৪ হাজার ৪৫০ রিঙ্গিত জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ‘এই সিন্ডিকেট প্রতি বছর কয়েক কোটি রিঙ্গিত ইনকাম করত। গ্রেপ্তার প্রবাসীদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্তে সহায়তা করার জন্য স্থানীয় ব্যক্তিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আটক ১৪ জন প্রবাসীকে ইমিগ্রেশন আইন অনুযায়ী তদন্ত করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102