রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

তত্বাবধায়ক ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

ইসি নয় তত্বাবধায়ক ইস্যু সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের কোন ক্ষমতা না থাকায় তাদের সাথে যেকোন আলোচনাই অর্থহীন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারো সাথে কোনো আলোচনা নয়।

বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনপর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন কমিশনার অত্যন্ত ভদ্র মানুষ, মার্জিত কথাবার্তা, কিন্তু বাস্তবতা হলো তার কোনো ক্ষমতাই নেই বর্তমান নির্বাচনকালীন সংকট সমাধান করার। তবে সরকারের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনার প্রস্তাব এলে ভেবে দেখবে বিএনপি।

আগামী নির্বাচনে বিএনপি ওয়াকওভার করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচন ওয়াকওভার (২০১৪ সালের মত একতরফা নির্বাচন) দিতে চায় না বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না বিএনপি। আগামী নির্বাচনের রেফারি কে তা নির্ধারণ হলেই কেবল নির্বাচন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102