বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

লিটন-রনির উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪২ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েছিলেন লিটন দাস আর রনি তালুকদার। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও উড়ন্ত সূচনা করেছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫৪ রান। লিটন ১২ বলে ৩২ আর রনি ১২ বলে ২০ রানে অপরাজিত আছেন।

এর আগে টস সময়মতোই হলো। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। এরপরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। সেটা হয়নি।

বৃষ্টির কারণে অনেকটা সময় খেলা বন্ধ থাকে। ৩টা ১৫ মিনিটে ১৯ ওভারের খেলা শুরুর সময় দেওয়া হয়। কিন্তু মাঠ প্রস্তুত করার সময় ফের নামে বৃষ্টি। তাই ওই সময়ও খেলা শুরু করা যায়নি।

এরপর আরও একবার বৃষ্টি থামলে নতুন করে খেলা শুরুর সময় নির্ধারণ করা হয় ৩টা ৪০ মিনিটে। ওভার কাটা গেছে ৩টি করে। অর্থাৎ দুই দল ১৭ ওভার করে পাবে এই ম্যাচে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102