বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ব্রিটেনের নিষেধাজ্ঞায় মিয়ানমারের এক কোম্পানি ও ২ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

মিয়ানমারের সামরিক জান্তা ব্যবহার করে যেসব সরঞ্জাম, তা সরবরাহকারী একটি কোম্পানি এবং দু’জন ব্যক্তির বিরুদ্ধে সোমবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেন। একটি কোম্পানি ও পরিচালক রয়েছেন এই নিষেধাজ্ঞার আওতায়। তারা মিয়ানমারের বিমান বাহিনীকে বেসামরিক চলাচলের জন্য জ্বালানি সরবরাহ দিয়ে থাকে।

দ্বিতীয় একটি কোম্পানির পরিচালক আছেন এই নিষেধাজ্ঞায়। এই কোম্পানিটি পণ্য ও প্রযুক্তি সরবরাহ দিয়ে থাকে সেনাবাহিনীকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই নিষেধাজ্ঞার ফলে বৃটেনের যেকোনো ‘এনটিটির’ সঙ্গে যেকোনো রকম আর্থিক চুক্তি করা নিষিদ্ধ। বৃটেন ভ্রমণের ক্ষেত্রে নিষিদ্ধ থাকবে সংশ্লিষ্টরা। বৃটেনের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান বলেছেন, মিয়ানমারের জনগণের বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে যে নৃশংসতা চালাচ্ছে সেনাবাহিনী তার নিন্দা জানায় বৃটেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102