রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন

বাংলাদেশের আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ হতে হবে।

মঙ্গলবার (২৮ মার্চ ২০২৩) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে আমরা তাদেরকে সহযোগিতা করবো।

সিলেট প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের মানুষের সঙ্গে যুক্তরাজ্যের গভীর সম্পর্ক রয়েছে। সিলেটে এই সফর হয়তো রাষ্ট্রদূত থাকাকালে আমার শেষ সফর। আগামী মাসে আমি হয়তো বাংলাদেশ ছেড়ে যাচ্ছি।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। সাক্ষাতে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এসময় দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী, যুক্তরাজ্য দূতাবাসের সিলেটের কনস্যুলার রাহিন চৌধুরী, সিসিক মেয়রের একান্ত সহকারী সচিব সোহেল আহমদ, আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, মেয়রের একান্ত সহকারী মুহিবুল ইসলাম ইমন প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102