বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

প্রথমবার মা হলেন মাহি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহির ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। মা-ছেলে দুজনই ভালো আছেন।

এর আগে মা হওয়ার খবর মিডিয়াতে প্রথম জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই চিত্রনায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দেন এ নায়িকা।

তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102