সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

স্লোভাকিয়ার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দেশটির রাষ্ট্রপতি সুজানা চাপুটোভার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।বুধবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্লোভাকিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।রাষ্ট্রদূত আব্দুল মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতির পক্ষ থেকে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি সুজানা চাপুটোভাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক অগ্রগতি ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আন্দোলনে সুজানা চাপুটোভার নেতৃত্ব ইউরোপের রাজনীতিতে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও এসব ইস্যু গুরুত্বপূর্ণ।একই দিন স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক মহাপরিচালক রোমান বুজেকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও স্লোভাকিয়ার সঙ্গে সম্পর্কিত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূত আব্দুল মুহিত ও রোমান বুজেক পরস্পরের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বুধবার সকালে রাষ্ট্রদূত আব্দুল মুহিত স্লোভাকিয়ার রাষ্ট্রাচার প্রধান রোমান হোবেনের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের মিশন উপ-প্রধান রাহাত বিন জামান উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102