বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সৌদির আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ২৯ জন আহত হয়েছেন। তবে হতাহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

সোমবার (২৭ মার্চ) যাত্রীবাহী ওই বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। খবর গালফ নিউজ

ঘটনার পর পরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102