রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের স্কুলে বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক স্কুলে ২৮ বছর বয়সী নারীর বন্দুক হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেনেন্ট স্কুলে হামলা চালায়।

মারা যাওয়া ছয় জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১ বা ১২ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই নারীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ। ওই নারী স্কুলের লবির মতো স্থানে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হয়। ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102