শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী

মানুষকে কষ্ট দিতে বিএনপি রমজানে আন্দোলনের ঘোষণা দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গঠন করা দল বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। দলটি ক্ষমতায় থাকতে যে নির্যাতন হয়েছে তার এক ভাগ করলেও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যেত না। শেখ হাসিনা বলেন, বিএনপির স্বভাবই হচ্ছে বিদেশিদের কাছে নালিশ করা।

বিদেশিরা এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না, মানুষ এখন অনেক সচেতন। মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিএনপি রমজানে আন্দোলনের ঘোষণা দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

সোমবার (২৭ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় দেওয়া বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চলমান আন্দোলনের কড়া সমালোচনা করেন, প্রশ্ন তোলেন- এমন আন্দোলনে বিএনপির নৈতিক অধিকার নিয়ে।

বিএনপি নেতাদের নির্যাতনের অভিযোগের জবাবও দেন শেখ হাসিনা। বলেন, বিদেশিদের কাছে নালিশ করে লাভ নেই।

এ ছাড়া রমজান মাসে দলটির আন্দোলনের ঘোষণারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। স্মরণ করিয়ে দেন বেগম জিয়ার সরকারের নির্যাতনের ইতিহাস।

প্রধানমন্ত্রী বলেন, করোনা পরবর্তী যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বে খাদ্যের জন্য হাহাকার থাকলেও দেশে সে পরিস্থিতি নেই। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102