শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

তিউনিসিয়ায় নৌকাডুবি, নিখোঁজ ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। এ নিয়ে গত দুই দিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী পাঁচটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটলো।

শনিবার (২৫ মার্চ) তিউনিসিয়ার কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির কর্তৃপক্ষ বলছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরে পেরিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

জানা যায়, গত দুই দিনে দেশটির উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপগামী ৫৬টি নৌকা আটকে দেওয়া হয়েছে। এসব নৌকা থেকে আটক করা হয়েছে ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে।

সাম্প্রতিক সময়ে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর তীরবর্তী তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে এসেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০।

এর আগে গত ১৩ মার্চ আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি বছরের প্রথম আড়াই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় ১৭ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৬ হাজার।

নৌকায় চেপে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর প্রচেষ্টা চালাতে গিয়ে প্রতিবছরই শত শত অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102