বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে

সুজনের আহ্বায়ক কমিটি গঠন

শ্রীমঙ্গল সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
“কাঙ্খিত উন্নয়নে চাই শক্তিশালী স্থানীয় সরকার” শীর্ষক মতবিনিময় সভা শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়। সুজন (সুশাসনের জন্য নাগরিক) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২১ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুজন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, রশীদপুর গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক প্রশাসন ও বিশিষ্ট অভিনেতা মোঃ গোলাম রাব্বানী, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, সুজন আঞ্চলিক সমন্বয়ক মোঃ মোজাম্মেল হক।
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও লেখক মোতাকাব্বির মাসুদ, ব্যাংকার সমীরণ সরকার, ব্যাংকার চিত্ত রঞ্জন দেব, সাংবাদিক নিহারেন্দু হোম চৌধুরী সজল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার হোসেন, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী, শিক্ষক ও নারীনেত্রী রহিমা বেগম, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক অজিত বৈদ্য, ব্যাংকার জিতেন্দ্র চন্দ্র দেব, নাট্য ও সমাজকর্মী নীতেশ সূত্রধর, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, নাট্যকর্মী বাবলু রায়, সাংবাদিক শামসুল ইসলাম শামীম, সমাজকর্মী শেখর রঞ্জন বৈদ্য, নারীনেত্রী হাছিনা আক্তার, সাংবাদিক আমিনুর রশীদ রুম্মন, সমাজকর্মী মিছবাহ উদ্দিন মাহবুব, সাংবাদিক রমা রঞ্জন দেব প্রমূখ।
২য় পর্বে সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব। সুজন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনায় সংগঠনের কার্যকরী কমিটির পূর্ণগঠন করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এ লক্ষ্যে ব্যাপক আলোচনা পর সর্বসম্মত সিদ্ধান্তে মোয়াজ্জেম হোসেন ছমরুকে আহ্বায়ক, মোঃ কাওছার ইকবাল ও আনিসুল ইসলাম আশরাফীকে যুগ্ম আহ্বায়ক এবং ইসমাইল মাহমুদকে সদস্য সচিব করে  ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102