শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

আবারও করোনায় মৃত্যুর রেকর্ড ২১২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হলো।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগের দিন বৃহস্পতিবার (৮ জুলাই) ১৯৯ জনের মৃত্যু হয়। আর বুধবার মারা যান ২০১ জন।এর আগে গত সোমবার (৫ জুলাই) ১৬৪ জন ও তার পরদিন মঙ্গলবার ১৬৩ জনের মৃত্যু হয়েছে একদিনে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩ জনে। আগের দিন বৃহস্পতিবার (৮ জুলাই) শনাক্ত ছিল ১১ হাজার ৬৫১ জন, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছিল।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ।এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৮ লাখ ৬২ জন ৩৮৪ জন করোনা রোগী সুস্থ হলেন।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে ঢাকার ৫৩ জন, খুলনায় ৭৯, চট্টগ্রামে ২৬, রাজশাহীতে ২৩, বরিশালে ৫, সিলেটে ৬, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।উল্লেখ্য, গত ১ জুলাই থেকে দেশে প্রতি ২৪ ঘণ্টায় ১৩০ জনের বেশি মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই মহামারি করোনা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102