শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ছাতকে

মধুবন এর ৩৮ তম শাখার উদ্বোধন

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮৩৩ এই পর্যন্ত দেখেছেন
সোমবার (২০শে মার্চ) ছাতক পৌর শহরের ব্যবসায়ী অঞ্চলের শহীদ মিনার চত্বরের সামাদ ম্যানশনে সিলেটের মধুবন এর ৩৮ তম শাখার কেক কেটে শুভ উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাতক পৌরসভা হলো ব্যবসা বান্ধব জোন, মধুবন ছাতক শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন মধুবন যাতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দ্রবাদীর প্রসারিত করতে পারে মধুবন ছাতক শাখায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, মধুবন ম্যানেজিং পাটনার হাজী মাহবুবুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাদ ম্যানশনের সত্বাধীকারী মুক্তিযোদ্ধা সন্তান রবিন আহমদ, মধুবন এর পাটনার দিদারুল আলম, পদ্মা প্রিন্টিং প্রেস সিলেটের সত্বাধীকারী গোলাম আজম, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, মধুবন এর পরিচালক মাঈন উদ্দিন মানিক, নুরুল আলম মন্টু, ইন্জিনিয়ার শফিকুর রহমান, আনোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান, মধুবন এর ইন্সপেক্টর মোঃ ইকবাল হাসান সহ স্হানীয় ব্যবসায়ী, সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়।।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102