

সিনেমা পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়ক শাকিব খান ও অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ। শাকিবের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ এনেছেন রহমত উল্লাহ।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশের প্রতিবেদনে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব খান ওরফে রানা। ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়া গিয়েই এমন ধর্ষণকাণ্ড ঘটিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়ক। শাকিব খানের বিষয়ে পুলিশ রিপোর্টে এমন তথ্যই মিলেছে।
এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। আজ সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন বুবলি।
পোস্টে বুবলি বলেন, ‘শাকিব খান একজন অভিনয়শিল্পী, যে কি না প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে!
অনেক বছর আগের ‘অপারেশন অগ্নিপথ’ নামের একটি সিনেমার শুটিং চলাকালীন শাকিব খানের ব্যাপারে বিস্তর তিক্ত অভিজ্ঞতা থেকে নিজেকে প্রডিউসার দাবি করে এক ব্যক্তি তাকে নিয়ে নানান অভিযোগ করছেন…
আচ্ছা শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিল উনারা, তাহলে কেন তখন তাকে বাদ দেওয়া হলো না? সমিতিগুলোতে অভিযোগ করা হলো না? দু-পক্ষের কথা শোনা হলো না?
২০১৬ সালের অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব খান ‘সুপার হিরো’ নামের আরেকটি সিনেমার শুটিং সম্মানের সঙ্গে প্রায় ২০ দিন অস্ট্রেলিয়া থেকে শেষ করে আসেন..
উনি যদি কোনো ব্যাপারে অপরাধী থাকতেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাকে তখন শুটিংয়ের অনুমতি ই দিতেন না, শাকিব খান নিজেও অস্ট্রেলিয়া যেতেন না।…
তার খাবার খাওয়া নিয়ে বলা হচ্ছে, উনি কি ডায়মন্ডের খাবার খেতেন যেটা নিয়েও অভিযোগ যে, অনেক ব্যয়বহুল হত!
নিউজ/এম.এস.এম