বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

আগামী মঙ্গলবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তাই গ্রেপ্তার এড়াতে তিনি কর্মীদের প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন।

শনিবার (১৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অনুসারীদের উদ্দেশে লিখেছেন, ‘শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হবেন। প্রতিবাদ করুন।’ খবর বিবিসির।

সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে ম্যানহাটানের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিসকে ‘দুর্নীতিবাজ’ ও ‘অত্যন্ত রাজনৈতিক’ বলেও নিন্দা করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দিয়েছিলেন। ড্যানিয়েলস দাবি করেছেন, ২০১৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই বছর প্রেসিডেন্টের প্রচারের সময় চুপ থাকার জন্য ধনকুবেরের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ডলার পেয়েছিলেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102