মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে

বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ)  স্বাধীন বাংলার স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে সার্কিট হাউজ, পঞ্চগড় সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের প্রতিকৃতিতে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্থাবক অর্পণ করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস,এম, সিরাজুল হুদা পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস, অফিসার ইনচার্জ সদর থানা, ডিআই-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ সুপার জেলা প্রশাসন পঞ্চগড় কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102