রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক

বিএনপি ক্ষমতায় যেতে বারবার বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি আগামী নির্বাচনে না আসলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধনবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ক্ষমতায় যেতে বারবার বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে, তাদের হাতে-পায়ে ধরছে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সংবিধানের বাইরে আমাদের কিছুই করার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুন্দর, সুষ্ঠু ও স্বাধীনভাবে আগামী জাতীয় নির্বাচন উপহার দেবে।’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, ‘তাদের আমলে স্বচ্ছ ব্যালট বক্স ছিল না। ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। আমরা তা প্রতিহত করেছি। তারা নৈরাজ্যতা সৃষ্টি করেছে। আগুন সন্ত্রাস করেছে, আগুন দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে! দেশের মানুষ এ ধ্বংসাত্মক ও পৈশাচিক বর্বরতাকে আজও ভুলে নাই। আগামী নির্বাচনে যদি বিএনপি না আসে, তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়বে।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে বিনামূল্যে চিকিৎসা সেবা গরিবের দোরগোড়ায় পৌঁছে দিতে। আজকের বিনামূল্যে চিকিৎসা সেবা থেকে এলাকার অনেক মানুষের উপকার হবে। এভাবে আমরা এ দিনকে স্মরণ করে রাখতে চাই।

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসাপাতালের সহায়তায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুখ আহমাদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাহিতা তাকলিমা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব উন নাহার লিনা বকল প্রমুখ। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতনামা ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী স্বাস্থ্য সেবা প্রদান করেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102